দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের নতুন ভিসানীতির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি খসড়া চূড়ান্ত করে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।
মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে।
কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে বলা হয়, আট সদস্যের এ কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং কমিটিকে সচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, কমিটির সুপারিশ অনুযায়ী পরিমার্জিত ভিসানীতির খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত ২ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই খসড়াটি পরিমার্জনের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএম/